সিরাজগঞ্জের সলঙ্গায় পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ২৭ শত ২ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
চাল বিতরণে সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনিন আফরোজ, সলঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, রাশিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলামীসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চাল বিতরণ করা হয়েছে। এসময় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইদুর রহমান মোগল, ইউপি সদস্য নায়েব আলী,ইউপি সচিব ফরিদুল হক মিলনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সকল সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করা হবে।