শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিহত-আহত মা-বোন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিহত-আহত মা-বোন। জেলার কালাই উপজেলায় ব্যক্তিগত প্রয়োজনে বাবার কাছে টাকা চাওয়ার জেরে ছেলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আর এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

শনিবার (১৪ মার্চ-২০২৬) ইফতারের ঠিক আগ মুহূর্তে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে গোলাপ হোসেনকে (৩০) আটক করেছেন পুলিশ। নিহত আক্কাস আলী (৫৫) উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোলাপ হোসেন ব্যক্তিগত প্রয়োজনে বাবার কাছে টাকা চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বেশ কথা-কাটাকাটি হয়। একপর্যায় গোলাপ ক্ষিপ্ত হয়ে বাঁশের খুঁটি ও ধারালো বঁটি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে তার বাবা আক্কাস আলী গুরুতর আহত হন। এ সময় বাধা দিতে গেলে গোলাপের মা আবেদা বিবি (৪৮) ও তাঁর বোনও আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। নিহত আক্কাস আলীর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর