শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করেন আব্দুল বারী

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক মাসের মাথায় সারাদেশে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায়  জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করা হয়। শুধু এই খাল খননই নয়, সারাদেশে খাল খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। ‘উইআর ইন অ্যাকশন’ আমরা ‘অ্যাকটিভ’। আমরা বসে নেই। দ্রুত সমাধানের চেষ্টা করছি।

সোমবার জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল নিজ হাতে খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েকদিনের বৃষ্টির পানি জমে এই এলাকার আলু খেত নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়ারও কষ্ট হয়। এই খাল খননের পর বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি দিয়ে সেচ কার্যক্রম বেগবান হবে। এতে কৃষককে আর ভোগান্তি পোহাতে হবে না। একইভাবে এ খাল খননের মাধ্যমে আমরা পাড়ের দুই পাশে ফলের গাছ রোপণ করব, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক বিএনপি সরকার দেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। ইমাম, মোয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা দেওয়া শুরু করেছে সরকার। যা অতীতে কোনো সরকার করতে পারেনি। যা পাইলট প্রকল্প হিসেবে পর্যায়ক্রমে সবাই পাবেন।

এ সময়  উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সদ্য দায়িত্ব প্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদল আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ প্রধান ও প্রশাসনের কর্মকর্তাসহ  আরও অনেকে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকী খাল মিলে মোট ১৫ হাজার ৩১০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এরমধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি ২ হাজার ৮০০ মিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ টাকা। আর এসব কাজের দেখভাল করবেন জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর