মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছুটির দিনেও রায়গঞ্জে সার–কীটনাশকের বাজারে তদারকি

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ছুটির দিনেও সার ও কীটনাশকের বাজারে তদারকি কার্যক্রম চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে চান্দাইকোনাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। তিনি সার ও কীটনাশকের ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিক্রয়কেন্দ্র ও গুদাম পরিদর্শন করেন।

সরেজমিনে চান্দাইকোনা সার ও কীটনাশক পট্টিতে গিয়ে দেখা যায়, ডিলার পয়েন্ট ও গুদামগুলো ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিক্রয়মূল্যের তালিকা যাচাই, মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মনিটরিং কার্যক্রমে ডিলার ও তাদের প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পৌঁছে দিতে নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। কোনো ডিলার নির্ধারিত দামের বেশি নিলে বা কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কৃষকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি ছুটির দিনেও এ ধরনের উদ্যোগ কৃষকদের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। নিয়মিত মনিটরিং অব্যাহত থাকলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলে তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর