পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ব্যবসায়ী হাজী বোরহান উদ্দিন তালুকদারের উদ্যোগে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর নিজ বাসভবন থেকে সদর উপজেলার প্রায় ১ হাজার দু:স্থ, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ নারী পুরুষের মাঝে তিনি নিজ হাতে এ অর্থ বিতরন করেন। এ সময় প্রত্যেক নারী-পুরুষকে ৫শত করে টাকা বিতরন করা হয়। এছাড়াও প্রায় ২ শতাধিক শিশুকে ২শ করে টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় তার স্ত্রী এবং বড় ভাই হাজী রেজা তালুকদারসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

হাজী বোরহান উদ্দিন তালুকদার জানান, প্রতিবছর ঈদের আগে দু:স্থদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়। এ বছর দু:স্থদের মাঝে প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকা বিতরন করা হয়েছে। তিনি বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ অর্থ বিতরন করা হয়েছে।