রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদুল ফিতর উপলক্ষে সিংড়ায় ছাত্রদল নেতা ইমনের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে নাটোরের সিংড়া উপজেলার ৯নং তাজপুর ইউনিয়নের রাখালগাছা হরিপুর গ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ইমনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজক ইমন জানান, সমাজের অসচ্ছল মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের জন্য অনেক উপকার বয়ে আনে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর