বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যনাথপুরে জমজমাট ঈদ উৎসব

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “বৈদ্যনাথপুর ঈদ উৎসব–২০২৬”। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।


ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে শিশু, কিশোর, যুবক, প্রবীণ ও নারীদের জন্য ছিল নানা ধরনের আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। ছেলেদের জন্য দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, দৌড়, মোরগযুদ্ধ ও বস্তা দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে নারীদের জন্য ছিল বিস্কুট দৌড়, রশি ঘুরানো, সুঁই-সুতা দৌড় ও মিউজিক চেয়ার। এছাড়া সকলের জন্য উন্মুক্ত ছিল ‘অংক দৌড়’ ও ‘হাঁস ধরা’র মতো ব্যতিক্রমী ইভেন্ট।

উৎসবটি কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে ওঠে গ্রামবাসীর এক বৃহৎ সামাজিক মিলনমেলা। জন্মসূত্রে ও বিবাহসূত্রে বৈদ্যনাথপুরের সঙ্গে সম্পৃক্ত নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি সুসংগঠিত আয়োজক কমিটি গঠন করা হয়। বিচারকমণ্ডলীতে ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ আঃ সামাদ (মাস্টার) এবং সঞ্চালনায় ছিলেন দুলু সরকার।

আয়োজকরা জানান, গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।
দিনব্যাপী উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বৈদ্যনাথপুর ঈদ উৎসব ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর