বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে অষ্টমী মেলা ঘিরে চাঁদা আদায়, প্রশাসনের উপস্থিতিতেও স্বস্তি নেই ব্যবসায়ীদের দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে সলঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান: পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ১৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারী কমিশন প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় ১৭৫ বোতল স্কাফসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১৭৫টি স্কাফ বোতলসহ মোঃ আব্দুল গফুর (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।



বুধবার (২৫ মার্চ) দুপুরে সলঙ্গা থানার হড়িণচড়া বাজার সংলগ্ন নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক কর হয়। আটক আব্দুল গফুর চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেগমপুর বিলপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।


তিনি উল্লেখ করেন, র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় হরিণচড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৭৫ বোতল স্কাফসহ আব্দুল গফুর নামে মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্কাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর