মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব নাটোরের হামে আক্রান্ত শিশু কাশফির আইসিইউ না পেয়ে মৃত্যু সিংড়ার হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নো ফুয়েল কার্ড, নো পেট্টোল-অকটেন নীতি গ্রহন জেলা প্রশাসনের সিরাজগঞ্জে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা রায়গঞ্জে সিকদার পেট্রোল পাম্পে গাজার গাছের সন্ধান সিরাজগঞ্জে ফুয়েল কার্ড পেতে দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে সুন্দরবনে জোনাব বাহিনীর কাছে জিম্মি ১ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার জামতৈল বাজারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ৩০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জামতৈল বাজারের লুমা মেশিনারিজ নামে একটি দোকানে প্রশাসনের নজর এড়িয়ে ১১৬ টাকা লিটারের পেট্রোল ২৩০ টাকায় বিক্রি হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকানের ৩০ লিটার পেট্রোল জব্দ এবং ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, একজন কৃষক বেশি দামে তেল কিনেছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানে আসি। এসে আমরা অভিযোগের সত্যতা পাই।

এর ভিত্তিতে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং বেশি দামে তেল বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তার কাছ থেকে ৩০ লিটার তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি যে মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।










আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর