বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আট মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে একাদশে কনওয়ে

অনলাইন ডেস্ক: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

দীর্ঘ প্রায় আট মাস পর নিউজিল্যান্ডের ওয়ানডে একাদশে ফিরেছেন ডেভন কনওয়ে। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামেন তিনি।

স্কাই স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। কুচকির ইনজুরিতে পড়া কেন উইলিয়ামসের বদলি হিসেবে একাদশে জায়গা পান কনওয়ে। সবশেষ এ বছরের ফেব্রুয়ারিতে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সি এই ব্যাটার। যৌথভাবে দুবাই ও পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন কনওয়ে। রাওয়ালপিন্ডির সেই ম্যাচে ৫ উইকেট এবং ২৩ বল হাতে রেখে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচে ৪৫ বলে ৩০ রান করে আউট হন বাঁহাতি ব্যাটার কনওয়ে।

এদিকে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ওয়েলিংটনে টসে হেরে প্রথমে ব্যাটি করতে নামে ইংল্যান্ড। ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান করেছে তারা। সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আটে নামা জেমি ওভারটন। কিউই বোলার ব্লেইর টিকনার তুলে নেন ৪ উইকেট, তিনটি জ্যাকব ডাফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর