সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সুন্দরগঞ্জে সালিশি বৈঠকে মারধরে এক ব্যক্তি নিহত, আটক ৫ ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি ভিনিসিউসের পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রাণমন্ত্রী দুলু, একদিনে আটক ১৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬




চট্টগ্রামের সদরঘাট এলাকায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, বাংলাদেশ নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘ও.টি. কোরবান আলীশাহ’ নামের একটি ট্যাংকার জাহাজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
জব্দকৃত তেল ও ট্যাংকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর