সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সুন্দরগঞ্জে সালিশি বৈঠকে মারধরে এক ব্যক্তি নিহত, আটক ৫ ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি ভিনিসিউসের পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রাণমন্ত্রী দুলু, একদিনে আটক ১৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬


কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ) সকাল ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লা “খ” সার্কেলের একটি দল সদর দক্ষিণ মডেল থানাধীন মোস্তফাপুর বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ইম্পেরিয়াল এক্সপ্রেস লিমিটেড’ নামীয় একটি বাসের D-3 ও D-4 নম্বর সিটে বসা অবস্থায় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। আটকরা হলেন—মোহসেনা বেগম (৫৫) ও আবদুল জলিল (৬৫)।

তল্লাশি চালিয়ে মোহসেনা বেগমের শরীরে বিশেষভাবে লুকানো ১০টি পলি জিপারের ভেতর থেকে মোট ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে ১ হাজার ৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ২৫০ পিস ইয়াবা ছিল।

অপরদিকে, আবদুল জলিলের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৬টি পলিপ্যাকেটে মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৩ হাজার ২৫০ পিস।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর