সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান বিশ্বকাপে নামার আগে ১০ শর্ত, আসলে কী চাইছে ইরান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার’ কে কুপিয়ে হত্যা তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প অচেনা শত্রুর মুখোমুখি জর্জকুট্টি, নতুন রহস্য নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’ সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মিরপুর টেস্ট: ব্যাটারদের দিকে তাকিয়ে মিরাজ মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান ইউনূসের আমলে মতপ্রকাশে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ ছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬


টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল ) বিকেলে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর