শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’ কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি বিশ্বকাপ টিকেটের মূল্য নিয়ে বিতর্কে নতুন হাওয়া বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতাবিবর্জিত : নাহিদ ইসলাম রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার-২ সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে ৭০ বছরের পুরনো রাস্তায় বেড়া: এলাকাবাসীর ক্ষোভ, দুই পক্ষের হাতাহাতি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬


বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপর ভাদড়া গ্রামে দীর্ঘ ৭০ বছরের পুরনো একটি রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরীর জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে গ্রামের উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে এই হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই উপর ভাদড়া গ্রামের ওই রাস্তাটি সাধারণ মানুষ চলাচলের জন্য ব্যবহার করে আসছে। শুক্রবার সকালে আকস্মিকভাবে মৃত হায়দার আলীর স্ত্রী পারুল বেগম রাস্তার মাঝখানে বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেন। দুপুরে উত্তর পাড়া এলাকার লোকজন রাস্তা থেকে বেড়া সরিয়ে ফেলতে বললে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, দীর্ঘ সাত দশক ধরে ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ নিয়ে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পারুল বেগম বলেন, রাস্তাটি আমার নিজস্ব রেকর্ডিও জমির ওপর দিয়ে গেছে। জনগণের চলাচলের কথা বিবেচনা করে আমি ৩ ফুট জায়গা দিতে চেয়েছি। কিন্তু আমার সম্পূর্ণ জমি আমি রাস্তা হিসেবে ব্যবহার করতে দেব না।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা বন্ধের বিষয়টি আমি শুনেছি। জনসাধারণের চলাচলের পথ সুগম করতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে রাস্তা নিয়ে বিরোধের জেরে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর