রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ প্রতিষ্ঠানই জানে না তাদের ওপর এআই নজর রাখছে, চালাচ্ছে হামলা বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

অনলাইন ডেস্ক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার বাধার মুখে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, কনকচাঁপার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী আরও জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং জমা পড়েছে ৩০০টি।

তিনি বলেন, দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা অবদান রেখেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া, ত্যাগ, শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে যোগ্য নারী প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গুণী ও সংস্কৃতিককর্মীরাও মনোনয়ন নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর