সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর ২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার ইরানের ওপর নৌ-অবরোধ আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: আল জাজিরা আবারও আন্তর্জাতিক রূপে শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স মাঝনদীতে অসুস্থ শিশু—কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা রাজারদিঘী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাটে জ্বালানি তেল সরবরাহে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজারদিঘী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬


বগুড়ার শেরপুরে রাজারদিঘী দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এক বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। সঠিক শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।

অত্র মাদ্রাসার শিক্ষক সুপার ওমর ফারুক ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন, শেরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোনায়েম খান, মির্জাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক বদিউজ্জামান বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ মজিবর রহমান (মজনু) বিশিষ্ট্য সমাজ সেবক হাবিবুর রহমান, রুহুল আমিন, শিক্ষক কাউছার আলী, মোমিনুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ। অত্র মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মেধা ও মাদ্রাসায় বেশিদিন উপস্থিতি হওয়ায় সাদিয়া, আতিয়া, রিমুকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীবৃন্দের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর