সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর ২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার ইরানের ওপর নৌ-অবরোধ আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: আল জাজিরা আবারও আন্তর্জাতিক রূপে শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স মাঝনদীতে অসুস্থ শিশু—কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা রাজারদিঘী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাটে জ্বালানি তেল সরবরাহে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে করণীয় বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে  করণীয় বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক    সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল সোমবার  সকালে  কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ কমিটির মূখ্য উপদেষ্টা সেলিম রেজা । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম,  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল,  প্রাণি  সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান,  থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,  পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কাজিপুর ডিজিএম মাইদুল ইসলাম,  আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মহসিন রেজা, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম,  উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী ও শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার   প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। এ সময় প্রধান  অতিথি বলেন,আগামী এস এস সি পরীক্ষা সুষ্ঠুভাবে নকল মুক্ত পরিবেশে  সম্পাদনের জন্য করণীয়,
 ঈদুল আজহা  ঈদসুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে  সংশ্লিষ্ট  সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন।কাজিপুরের বিভিন্ন সমস্যা বিশেষ করে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, চুরি- ডাকাতি  বন্ধে উদ্যোগ নেওয়া, ঈদকে ঘিরে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যান বাহনে অতিরিক্ত ভাড়া বন্ধে উদ্যোগ নেওয়া, রাতে পুলিশ টিমের টহল জোরদার করা, জ্বালানি ও ভোজ্য  তেল কৃত্রিম সংকট সৃষ্টি,  অবৈধ মজুদ বন্ধ ও নিত্য পণ্যের দাম নিযন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, বালুবাহী পরিবহন চলাচলে নিয়মের আওতায় আনা, বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা জোরদার করা বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও ঈদ উপলক্ষে কোনো ধরনের গরু চুরি রোধ,  সহিংসতা,আইন লঙ্ঘন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে   আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা  ।কর্মকর্তাদের জনসেবা কে আরও জনবান্ধব করার বিষয়ে আলোকপাতকরেন । পরে অতিথিবৃন্দ হাসপাতালে ডাক্তারদের নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে সেবা দেওয়া  ও বিনোদনের জন্য ক্যারাম বোর্ড বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর