বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির ট্রাম্পের স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ: এক্স থেকে উধাও তাসনিম নিউজের অ্যাকাউন্ট ব্র্যাক ইপিএলে গ্রাহকের মানি লন্ডারিং অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বিশ্বজুড়ে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বিএমডব্লিউর সাত অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বক্স অফিসে ‘দ্য ওডিসি’ রাজত্ব: রেকর্ড গড়ার পথে নোলানের মহাকাব্যিক সিনেমা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের ওপর নৌ-অবরোধ আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: আল জাজিরা

অনলাইন ডেস্ক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
-সংগৃহীত ছবি।

ইরানের ওপর পূর্ণাঙ্গ নৌ-অবরোধ আরোপ ও তা দীর্ঘ সময় বজায় রাখার জন্য মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

তবে অবরোধ চলাকালীন কোনো পক্ষ নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের সামরিক ব্যবস্থা নেওয়া হবে বা ‌‘রুলস অব এনগেজমেন্ট’ কী হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই অবরোধ কার্যকর করার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সৈন্য, যুদ্ধজাহাজ এবং সামরিক সরঞ্জাম বর্তমানে মার্কিন বাহিনীর হাতে রয়েছে। হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী যতদিন প্রয়োজন, ঠিক ততদিন এই অবরোধ কঠোরভাবে ধরে রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে বলেও তিনি দাবি করেন।

মূলত তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যেই পেন্টাগন এমন রণকৌশল সাজিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সম্ভাব্য নৌ-অবরোধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছাল, যা ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর