সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

অনলাইন ডেস্ক: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান একাধিক একমুখী ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। তবে মার্কিন বাহিনী সবগুলো ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কয়েক ঘণ্টা ধরে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন উড্ডয়ন করা হয়, যেগুলো হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে।

সেন্টকম আরও জানায়, ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোর এখনো উন্মুক্ত আছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই জলপথ ব্যবহার করে থাকে। ফলে এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে একাধিকবার ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাতেও হামলা চালিয়েছিল বলে জানানো হয়। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর