শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকি জব্দ, আটক ১৬

নিজস্ব প্রতিবেদক: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬


চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন ব্রিজঘাট সংলগ্ন কর্ণফুলি নদী পথে শহরে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২ হাজার ৬০০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের সামুদ্রিক ও নদীপথে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর