শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সাত পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়ী

পিরোজপুর প্রতিনিধি: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬


পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত পদে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়ী হয়েছেন। ১৬ মার্চ গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৩টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতায়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ ছয় পদে জয় লাভ করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম আউয়াল নির্বাচিত হন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও আইনজীবীদের মাঝে দুইজনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ পদে সম্পাদক আকরাম আলী মোল্লা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান ও সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল ও সদস্য সরজীত কুমার অধিকারী।

জেলা আইনজীবী সমিতির ২২৬ ভোটারের মধ্যে ২১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর