শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও উল্লাপাড়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল, নদীভাঙ্গন কবলিত ও শিক্ষার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শনিবার সকালে উল্লাপাড়া ও বিকেলে জেলা সদরের অফিসার ক্লাবে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশ বরেণ্য লেখক ইমদাদুল হক মিলন।

এসময় উপজেলা নির্বাহী মামুন খান, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘের জেলা সভাপতি ডা. মুরাদ হাসান, সাধারন সম্পাদক আশকারুল হক পাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুনতাসির হাসান মেহেদী, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪ এর সাংবাদিক আব্দুস সামাদ সায়েম ও কালের কণ্ঠ এর সাংবাদিক রাব্বি হাসান হৃদয় উপস্থিত ছিলেন।

বিনামুল্যে সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিমা খাতুন, কাকলী খাতুন, লাবনী খাতুন, বিউটি খাতুন, আকলিমা খাতুন, রেশমা খাতুন, সুমনা খাতুন, নাজমা খাতুন, রহিমা খাতুনসহ সকল সেলাই মেশিন প্রাপ্তরা। তারা বলছেন, তিনমাস বিনামুল্যে প্রশিক্ষন দেয়া হয়েছে। এরপর আমাদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন প্রদান করা হলো। আমরা এ জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদহ আকবর সোবহান ও বসুন্ধরা শুভসংঘের প্রতি আমরা কৃতজ্ঞ। এখন সেলাই মেশিন দিয়ে কাজ করে উপার্জন করতে পারব। স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারব। সংসারে অভাব-অনটন ঘুচে যাবে। এছাড়াও সেলাই মেশিন দিয়ে কাজ করে পড়াশোনার খরচ বহন করত পারব।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান বলেন, নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ১৫জন অস্বচ্ছল নারীদের প্রশিক্ষন পরবর্তী বিনামুল্যে সেলাই মেশিন বিতরন একটি প্রশংসনীয় উদ্যোগ। নারীরা স্বাবলম্বী হতে পারলে দেশে এগিয়ে যাবে। আশা করি বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে আরো বড় পরিসরে দাঁড়াবে।

বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশ বরেন্য লেখক ইমদাদুল হক মিলন বলেন, ভাল কাজে সবার পাশে শ্লোগান নিয়ে বসুসন্ধরা শুভ সংঘ সবসময় দেশের মানুষের পাশে আছে। গত তিনদিন সিরাজগঞ্জের তিনটি ও বগুড়ার ধুনট উপজেলায় ৬০জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই বিতরন করা হয়েছে। মুলত দেশের অস্বচ্ছল নারীদের স্বচ্ছল করাই প্রধান লক্ষ্য বসুন্ধরা শুভ সংঘের। এছাড়াও বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ সব ভাল কাজের পাশে থাকবে এবং বিশেষ করে নারীদের স্বচ্ছল করতে সেলাইমেশিনের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আরো ভাল ভাল কাজ চলমান থাকবে বলেও তিনি জানান। তিনি বলেন, বাঞ্জারামপুর উপজেলায় প্রায় ৬০ হাজার নারীকে বিনাসুদে ঋণ দিয়ে স্বাবলম্বী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর