সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
কাফরুলে গুলি করে ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৪ ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩.৪৫ লাখ টাকা আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ,আটক ১ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫৪ তুরাগে অটোরিকশাচালক সাইফুল হত্যার রহস্য উদঘাটন: প্রধান আসামিসহ গ্রেফতার ২ গুলশানে ১২ বছরের কিশোরকে যৌন নির্যাতন, অধ্যাপক মঈনুদ্দিন গ্রেফতার আদালতের রায় মেনে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩.৪৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬


বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Gigabyte Technology নতুন উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম ৫’ উন্মোচন করেছে। উন্নত আর্কিটেকচার, শক্তিশালী হার্ডওয়্যার ও আধুনিক কুলিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ডেস্কটপটি গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটিতে সর্বোচ্চ AMD Ryzen 7 9800X3D প্রসেসর এবং NVIDIA GeForce RTX 5080 গ্রাফিক্স কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি ২ টেরাবাইট এসএসডি ও ৩২ জিবি আরজিবি র‍্যাম যুক্ত থাকায় দ্রুত ডেটা প্রসেসিং ও নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং সম্ভব হবে।

নির্দিষ্ট কনফিগারেশনের একটি মডেলে রয়েছে AMD Ryzen 7 9700X প্রসেসর, NVIDIA GeForce RTX 5070 Ti (১৬ জিবি), বি৮৫০ মাদারবোর্ড, ৫৬০০ মেগাহার্টজ গতির ৩২ জিবি র‍্যাম, ২ টেরাবাইট জেন৪ এসএসডি, অরোস ২৪০ লিকুইড কুলার, ৮৫০ ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই এবং Windows 11 Home।

ডেস্কটপটির কুলিং ব্যবস্থায় ‘হক ফ্যান’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা বায়ুচাপ ও এয়ারফ্লো উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এয়ারোস্পেস গ্রেড উইং-টিপ প্রযুক্তির কারণে শব্দ কম থাকে এবং দীর্ঘসময় ভারী কাজেও সিস্টেম ঠাণ্ডা থাকে। এছাড়া ৮০ শতাংশ মেশ ইনটেক এরিয়া ও অতিরিক্ত সাইড ভেন্ট কুলিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি আরজিবি লাইটিংয়ের অভিজ্ঞতাও উন্নত করে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, এটি একটি ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ প্রি-বিল্ট সমাধান, যা গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্রস্তুত করা হয়েছে। দেশে ডিভাইসটি বাজারজাত করছে Smart Technologies (BD) Limited।
বাংলাদেশের বাজারে ‘অরোস প্রাইম ৫’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর