সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
একাধিক চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ শেষে জামিনে মুক্ত আদম তমিজি তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬০ শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টার চালু: আকাশপথে বাড়বে নিরাপত্তা ও দক্ষতা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল উদ্ধার: পুলিশ সুপার কোস্ট গার্ডের অভিযান:ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার ট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ পিকআপে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ছিল ১৪ হাজার ইয়াবা কাফরুলে গুলি করে ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৪ ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩.৪৫ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর-এর সমন্বয়ে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় ‘সি হার্ট ফ্যাক্টরি’তে অভিযান চালানো হয়।

অভিযানে ফ্যাক্টরি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩১২ কোটি টাকা। তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর