মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু ৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬



রাজধানীর ডেমরা থেকে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০, সিপিসি-১,যাত্রাবাড়ী ক্যাম্প।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. সারোয়ার হোসেন, মো. রুবেল হোসেন ও মো. ফরহাদ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করি। অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজা ও সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি| তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল|

উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর