মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ
খানসামায় SACP-RAINS প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে IFAD সুপারভিশন মিশন টিম শাহজাদপুরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সলঙ্গায় গাড়ী চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন হরমুজ পাড়ি দিতে ইরানের ‘নতুন নিয়ম’, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জীবন ও রাজনৈতিক পথচলা শিক্ষিত বেকার কমাতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : প্রধানমন্ত্রী বীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ ড.সামিনা আহমেদের হাতে বিসিএসআইআর নিরাপদ নয়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জীবন ও রাজনৈতিক পথচলা

নিজস্ব প্রতিবেদকঃ / ২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

১৯৭০ সালের ৭ আগস্ট বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কাটে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। স্থানীয় জনপদের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক পরবর্তীতে রাজনৈতিক জীবনের ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মোছাঃ রাজেনা বেগম ও প্রয়াত মীর মোজাফফর রহমানের ছয় সন্তানের মধ্যে পঞ্চম।

শিক্ষাজীবনের সূচনা শিবগঞ্জে। তিনি শিবগঞ্জ এম.এইচ. কলেজে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৮৯ সালে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে ১৯৯১ সালে উপজেলা ছাত্রদলের সম্পাদক এবং ১৯৯২ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মাত্র ২৩ বছর বয়সে ১৯৯৭ সালে আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর প্রাতিষ্ঠানিক রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর ধাপে ধাপে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক, ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ২০১০ সালে শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ ও ২০২২ সালে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। একই সময়ে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। ২০২৬ সালে বগুড়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান হিসেবে এগ্রো, নিউট্রিশন ও মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর এসব উদ্যোগ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর পরিচালক হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সমাজ উন্নয়নে শিক্ষা ও ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি নিজ এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও ক্রীড়া কেন্দ্র প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেছেন। তাঁর এসব উদ্যোগ তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তার, সমাজকল্যাণ এবং তরুণ প্রজন্মের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পারিবারিকভাবেও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর চাচা মীর আবু জাকের মাকু দীর্ঘদিন ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বড় ভাই মীর আইনুর রহমানও শিবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে সক্রিয় রয়েছেন। পারিবারিক এই রাজনৈতিক ধারাবাহিকতা নতুন প্রজন্মেও অব্যাহত রয়েছে। তাঁর বড় ছেলে মীর শাকরুল আলম সিমান্ত শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে মীর শাহে আলম মীর লাবণী আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের দুই পুত্র—মীর শাকরুল আলম সিমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্ত এবং এক কন্যা মীর সামারা সুনাত কায়নাত। তাঁর সহধর্মিণীও ঢাকা ও বগুড়ায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর