সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদকঃ / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
-ছবি ভিডিও থেকে নেয়া।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। সোমবার ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে সামনে বসে থেকে একজন তাকে গ্যাস লাইডের  আগুণে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। এসময় আমির হোসেন সবুজ বাম হাতে সিগারেট ও ডান হাতে একটি পাইপ সাদৃশ্য বস্ত দিয়ে ইয়াবা সেবন করছেন।  বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা ঝড় বইছে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মোবাইলে যোগাযোগ করা হলে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, ২৩ বছর কারাভোগ করার পর ৫ বছর আগে জেলখানা থেকে বের হয়েছি। আগামী নির্বাচনে আমি শাহজাদপুর পৌরসভা মেয়র পদে প্রার্থী হয়েছি। এজন্য যড়যন্ত্রকারীরা কেউ প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিও তৈরী করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, আমির হোসেন সবুজ সম্প্রতি ইউএনও অফিসের একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে ৫ আগষ্টের পর ভেঙ্গে দেওয়া শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের পরিত্যক্ত স্থানে টয়লেট নির্মানের দাবী করেছিল। আসন্ন পৌরসভা নির্বাচনে সে মেয়র পদে প্রার্থী হয়েছে। আরো অনেকেও প্রার্থী হয়েছেন। এসব কারনে শক্রতা বসত: কেউ আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল করেছে। ওই ভিডিওটি সত্য কি না তা যাচাই বাচাই ছাড়া বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর