মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তামাকপণ্যের কর বৃদ্ধির বিকল্প নেই: নারী মৈত্রীর সভায় বক্তারা চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৮ কাজিপুরে বোরো ধানের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত  খানসামায় SACP-RAINS প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে IFAD সুপারভিশন মিশন টিম শাহজাদপুরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সলঙ্গায় গাড়ী চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামায় SACP-RAINS প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে IFAD সুপারভিশন মিশন টিম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন SACP-RAINS প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন IFAD (International Fund for Agricultural Development) এর সুপারভিশন মিশন টিম।

মঙ্গলবার (১২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তারা। এসময় টিমের নেতৃত্ব দেন IFAD এর আন্তর্জাতিক প্রতিনিধি জেনিফার (যুক্তরাষ্ট্র)। এছাড়াও উপস্থিত ছিলেন IFAD ও FAO (Food and Agriculture Organization of the United Nations) এর বাংলাদেশি প্রতিনিধিবৃন্দ, SACP-RAINS প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. এমদাদুল হক, খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার এবং উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার।

পরিদর্শনকালে টিমটি কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থাপিত গ্রাসরুট সার্ভিস আউটলেটের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে তারা আংগারপাড়া গ্রামে স্থাপিত একটি কৃষি বিষয়ক প্রশিক্ষণ স্কুল পরিদর্শন করেন এবং সেখানে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর