রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় গাড়ী চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক, গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদকঃ / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬


সিরাজগঞ্জের সলঙ্গায় মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় লিটন নামে এক ডাকাতকে সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার রাতে থানার চর গোজা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সদস্য লিটন ওরফে মিঠুন (৩৮) সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়ী চুরি করে নিয়ে যাবার সময় থানার চর গোজা গ্রামে চুরি রোধে গ্রামবাসীর স্থাপিত বাশ কলের কাছে পৌছালে মিশুক গাড়ীসহ আটক করা হয়। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও মিঠুনকে আটক করে। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য মিঠুনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় মিশুক গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্য মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই , ডাকাতির ১০ টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর