বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুরের কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

সোমবার (৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পল্লবী থানা এলাকায় মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল টিম। একইদিন রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ হাসান শাওনকে আটক করে ডিবি লালবাগ টিম। এছাড়া সোমবার সকাল সাড়ে ৮টায় উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেফতার করে ডিবি উত্তরা টিম।

গ্রেফতার ছয়জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর