মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ
শিবিরের অভিযোগ: ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ জয়পুরহাটে সরকারি মুরগি খামার চলছে হামাগুড়ি দিয়ে জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৬ ডিসেম্বর উদ্বোধনের পথে শাহজালালের তৃতীয় টার্মিনাল আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো মূল্যবান ব্যাগ ফিরে পেলেন প্রবাসী সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দারিদ্র্যের কাছে আটকে আছে যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের নতুন জীবনের স্বপ্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে নবীন আইনজীবীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬



সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ল’ ক্লাবের যৌথ উদ্যোগে
তালিকা ভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে “Felicitation for Newly Enrolled Advocates and the Art of Letting Go Ceremony” শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে নবীন অ্যাডভোকেটদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত হয় আবেগঘন “Art of Letting Go” পর্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফ আলী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান মেহেদী হাসান রুমেল।

এসময় সাবেক উপাচার্য ও উপদেষ্টা প্রফেসর ডা. হোসেন রেজা, কোষাধ্যক্ষ প্রফেসর আহসানুল্লাহ হাবিব, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিভিশন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার-এর পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সাবেক বিভাগীয় প্রধান মো. জহুরুল ইসলাম নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ববোধকে পাথেয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উল্লেখ করেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) গুণগত শিক্ষা নিশ্চয়তা কাঠামোর আলোকে সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, পেশাগত দক্ষতা, মানসিক সুস্থতা এবং শিক্ষার্থীদের সামগ্রিক ব্যক্তিত্ব গঠনে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা কারিকুলাম উন্নয়নের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরে বলেন, আইন শিক্ষার কারিকুলামকে আরও যুগোপযোগী ও বাস্তবমুখী করে তোলা আজকের সময়ের অপরিহার্য দাবি। শুধু তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে মুট কোর্ট, ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন, ইন্টার্নশিপ এবং বাস্তব মামলা বিশ্লেষণের মতো ব্যবহারিক উপাদান কারিকুলামে আরও সুদৃঢ়ভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি, অ্যালামনাইদের পেশাগত অভিজ্ঞতা ও মতামতকে কারিকুলাম পর্যালোচনা প্রক্রিয়ায় সম্পৃক্ত করলে শিক্ষার্থীরা চাকরির বাজার ও আদালতের বাস্তব পরিবেশের জন্য আরও সুপ্রস্তুত হয়ে উঠবেন বলে বক্তারা মত প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে বিভাগ প্রধান একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। যার মাধ্যমে শিক্ষার্থীরা দিকনির্দেশনা পাবে এবং যা পেশাগত সহযোগিতা ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের অমূল্য সুযোগ তৈরি করবে।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন শিক্ষার্থী, অ্যালামনাই ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অবিস্মরণীয় মুহূর্তে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর