বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর যুবদলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের ইন্তেকাল দুর্নীতির অভিযোগে শাহজাদপুরের সেই পিআইও সাময়িক বরখাস্ত ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদের অভিযোগ, আতঙ্কে ভূমিহীন পরিবার আজ দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু মেটার বড় ছাঁটাই শুরু, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী অবরুদ্ধ হরমুজ পার হলো চীনের দুই সুপারট্যাংকার, ছিল ৪০ লাখ ব্যারেল তেল প্রতিদিন সকালে আখরোট খাওয়ার উপকারিতা জেনে নিন আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদকঃ / ১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

সিরাজগঞ্জে অ্যাপেনডিক্স অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় সাবিনা খাতুন (২৪) নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর উত্তেজিত স্বজনরা হাসপাতালটি ভাঙচুর করেন।

মঙ্গলবার  বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মুজিব সড়কের ১নং খলিফা পট্টিতে অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সাবিনা খাতুন পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার আসিফ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ১৩ মে সাবিনা খাতুন পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ভর্তি হয়। পরের দিন দুপুর সাড়ে ৩টায় অ্যাপেনডিক্স অপারেশন করেন ডাঃ মুকুল হোসেন এবং এনেসথেশিয়া করেন জাকারিয়া হোসেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার ঠাঙ্গামার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোগীকে বাঁচাতে পরিবারের দৌড়ঝাঁপ শুরু হয়। রোগির অবস্থান খারাপ হওয়ায় গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভতি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সাবিনা খাতুন মারা যায়। মঙ্গলবার বিকালে অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জ শহরের হাসপাতালে পৌঁছালে উত্তেজিত স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি গোপন করেছে। না জেনে এক হাসপাতাল থেকে আরেকটিতে নিয়ে ঘুরতে হয়েছে। এতে রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের চরম অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো: কামাল হোসেন জানান, অ্যাপেনডিক্স অপারেশনের পর রোগি বেনস্টোক করে। পরে আমার উন্নত চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়ে দেয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগি ভুল চিকিৎসায় মারা গেছে কি না এটা আমি জানিনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর