রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পাবনায় পাঁচ দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন কাজী নজরুল ইসলাম মানুষ আর মানবতার কবি : ভিসিসি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাসিকের ১ হাজার ২৩৭ পরিচ্ছন্ন কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার সলঙ্গার রামকৃষ্ণপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ সিংড়ায় চুরি হওয়া মালামাল উদ্ধার হলো পুলিশের বাসা থেকে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডে অস্থিরতা; বিদেশি জিএম নিয়োগ ও কর্মকর্তা অপসারণে ক্ষোভ (পর্ব ১) মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতার আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাসিকের ১ হাজার ২৩৭ পরিচ্ছন্ন কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাজশাহী প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ৬১ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক রবিবার রাসিকের হিসাব বিভাগে হস্তান্তর করা হয়েছে।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন চেকটি হস্তান্তর করেন। শিগগিরই পরিচ্ছন্ন কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ এবং বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে গত (২২ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর