রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ
পাবনায় পাঁচ দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন কাজী নজরুল ইসলাম মানুষ আর মানবতার কবি : ভিসিসি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাসিকের ১ হাজার ২৩৭ পরিচ্ছন্ন কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার সলঙ্গার রামকৃষ্ণপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ সিংড়ায় চুরি হওয়া মালামাল উদ্ধার হলো পুলিশের বাসা থেকে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডে অস্থিরতা; বিদেশি জিএম নিয়োগ ও কর্মকর্তা অপসারণে ক্ষোভ (পর্ব ১) মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতার আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনায় পাঁচ দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি : / ০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। রবিবার (২৪ মে) সকাল ১১ টায় পাবনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অন্যান্য দাবি সমূহ- বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।
মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, কোষাধ্যক্ষ টোকন রায়, রাণী খাতুন, শ্রম সম্পাদক চামেলি খাতুন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে বিড়িতে কোনো শুল্ক ছিল না। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশী নানা ষড়যন্ত্রে বিড়ি কারখানা গুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে। ফলে শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এবং বেকারত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ অসহায় নারী ও পুরুষ শ্রমিক। সুতরাং বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। এছাড়া বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।
শ্রমিকরা আরো বলেন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি এই শিল্পের জন্য বড় হুমকি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত রাজস্ব প্রদানকারীরা মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং নকল বিড়ি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। এছাড়া বর্তমানে দেশের তামাক বাজারের ৮০ শতাংশ নিম্নস্তরের সিগারেট দখল করে আছে। তাই বিড়ি শিল্প রক্ষায় নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর দাবি জানাচ্ছি। এছাড়াও বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করার জোর দাবি জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর