রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ঈদুল আজহা উপলক্ষে এম.এ সামাদের পক্ষ থেকে ১ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেঁলিগ্রাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদের উদ্যোগে নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় তেঁলিগ্রাম এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঈদ সামগ্রী নিতে আসা অসহায় পরিবারগুলোর সদস্যরা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে তারা পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

শেরকোল তেঁলিগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ সামাদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই কষ্টে থাকবে না। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় এম.এ সামাদের পক্ষ থেকে অসহায় এক প্রতিবন্ধীকে চলাচলের জন্য একটা হুইল চেয়ার উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর