সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় ঈদুল আজহা উপলক্ষে এম.এ সামাদের পক্ষ থেকে ১ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী ঈদযাত্রায় নদীপথের নিরাপত্তায় নৌ পুলিশের বিশেষ নজরদারি টেকনাফের শাহপরী থেকে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫১ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে প্রায় ৬ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা উদ্ধার, পরে অবমুক্ত শেরপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত মঠবাড়িয়ায় এক দিনে দুজনকে কুপিয়ে হত্যা সিংড়া গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদযাত্রায় নদীপথের নিরাপত্তায় নৌ পুলিশের বিশেষ নজরদারি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশের নদীপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এর দিকনির্দেশনায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট ও নৌপথে টহল জোরদার করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট ও কিশোরগঞ্জ এবং দক্ষিণ বিভাগের চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সদরঘাট, পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাজিরহাট ও আরিচা ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম স্থাপন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নৌ পুলিশের তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলের আওতাধীন ১৭০টি ডিউটি পোস্টে মোট ১ হাজার ১৪৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন।

যাত্রীসেবার অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, জলযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিতকরণ এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি অসুস্থ যাত্রীদের সহায়তা প্রদান এবং হকার ও মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এদিকে কোরবানির পশুবাহী জলযানে হয়রানি ও চাঁদাবাজি প্রতিরোধে আঞ্চলিক পুলিশ সুপারদের নেতৃত্বে নৌপথে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নৌ পুলিশের এই বিশেষ নিরাপত্তা ডিউটি ২২ মে থেকে শুরু হয়ে আগামী ২ জুন পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর