মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতের মাটিতে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬



ছেলেদের ফুটবলে সান মারিনোর বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের এক অনন্য মাইলফলকের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল।

গোয়াতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা।

দেশের গর্বিত এই নারী ফুটবলাররা ভারতের মাটিতে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এবং ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (০৬ জুন) ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজিত “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬”-এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মেয়েদের এই গৌরবময় যাত্রার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং গতকাল সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২-১ গোলের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানান। একই সাথে আজ গোয়ার মাঠে মেয়েদের ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো দেশের প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন এবং নারী ফুটবলারদের প্রতি আন্তরিক শুভকামনা জানান।

তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমান।

এই প্রতিযোগিতাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় প্রাথমিক বাছাই এবং নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য ১৬ জনের চূড়ান্ত দল গঠন করা হয়েছে, যেখান থেকে পরবর্তীতে গতিশীল ৮ জনকে নিয়ে একটি আকর্ষণীয় ‘বীচ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী তার শৈশবের স্মৃতি চারণ করে বলেন যে, এক সময় তিনিও সিলেট অঞ্চলের বিমান কাপ ও মামণি গোল্ড কাপের মতো টুর্নামেন্টে অংশ নিয়ে আজকের অবস্থানে এসেছেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান তরুণ খেলোয়াড়দের হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আগামী জুলাইয়ের মধ্যে দেশের আটটি বিভাগ ও দুটি অঞ্চলসহ মোট ১০টি অঞ্চলের প্রতিভাবান শিশুদের নিয়ে জাতীয় পর্যায়ের ক্রিকেট, ফুটবল, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

১২ থেকে ১৪ বছরের এই শিশুরা যখন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ফুটবল স্টেডিয়ামের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পাবে, তখন তাদের স্বপ্ন ও আত্মবিশ্বাস আরও বহুগুণ বেড়ে যাবে এবং তারা বর্তমান জাতীয় তারকাদের মতো হওয়ার অনুপ্রেরণা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর