রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫০ সেট অবৈধ চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবার জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্হা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে—স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচার-আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাল্লাহ।”

আমিনুল হক বলেন, “জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। সভায় আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর