শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে ট্রেন আটকে বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: প্রতিক্রিয়ায় যা বলল তেলাপোকা পার্টি শিক্ষার্থীদের লেখাপড়ায়  উৎসাহিত করতে কাজিপুরে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ  হারানো ৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো কক্সবাজার পুলিশ দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নরসিংদীতে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক সেমিকন্ডাক্টর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করবেন

অনলাইন ডেস্ক: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
-ফাইল ফটো।

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করার পর অনেক গ্রাহকই হঠাৎ করে ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন। তবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়। নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার জন্যই অতিরিক্ত এই টোকেন দেওয়া হচ্ছে।

জানা গেছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে বিদ্যুৎ বিল ছয়টি ধাপে হিসাব করা হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটি ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হয়েছে। মিটারে নতুন মূল্যহার কার্যকর করতে গ্রাহকদের রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এ কারণে টোকেনের দৈর্ঘ্য বেড়ে ২২০ ডিজিট পর্যন্ত হচ্ছে।

নেসকো কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এই টোকেন পাওয়া মানেই মিটারে কোনো সমস্যা হয়েছে; এমনটি নয়। বরং এটি নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

টোকেন প্রবেশ করানোর ক্ষেত্রেও বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে দেওয়া ২২০ ডিজিটের টোকেন প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে।

এরপর পরবর্তী ২০ ডিজিট একইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে প্রবেশ করানোর পর মিটারে ব্যালেন্স যোগ হবে এবং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টোকেন প্রবেশ করাতে কোনো ধরনের সমস্যা হলে গ্রাহকরা নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রেও ফোন করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

এ সমস্যা থেকে দ্রুত কীভাবে সমাধান পেতে পারেন জেনে নিন

চূড়ান্ত সফল বার্তা: ১০ নম্বর ধাপের শেষ ২০টি ডিজিট চেপে ‘Enter’ দেওয়ার পর মিটারের ডিসপ্লেতে মূল রিচার্জের টাকা বা ‘SUCCESS’ লেখাটি ভেসে উঠবে।

জরুরি কিছু বিষয় ও কোডভুল হলে সংশোধন: চাপার সময় কোনো একটি সংখ্যা ভুল হলে ডেসকো মিটারের তীর চিহ্ন বা ক্রস (←) বোতামটি চেপে সেটি মুছে আবার সঠিক সংখ্যাটি চাপুন। পরপর ভুল করবেন না; মাঝপথে কোনো একটি ধাপে ভুল হলে স্ক্রিনে ‘Reject’ বা ‘Error’ দেখাতে পারে। এমন হলে ঘাবড়াবেন না, তবে পরপর তিনবার ভুল করলে মিটার লক হয়ে যেতে পারে।

মিটারের ব্যালান্স দেখা: টোকেন ইনপুট শেষ হওয়ার পর আপনার ডেসকো মিটারে টাকা যোগ হয়েছে কি না তা নিশ্চিত করতে ‘801’ চেপে ‘Enter’ দিন, স্ক্রিনে বর্তমান ব্যালান্স দেখতে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর