বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষার্থীদের লেখাপড়ায়  উৎসাহিত করতে কাজিপুরে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে কাজিপুর উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক  বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৫ জুলাই কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকৌশল অধিদপ্তর কাজিপুর এর উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম   এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সিরাজগঞ্জ – ১ ( কাজিপুর) সাংসদ সেলিম রেজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাসেল,উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহীদুজ্জামান মিনু,  উপজেলা বিএনপির  সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা   বলেন, “যেকোনো মূল্যে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকতে হবে  । শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার  বলেন,শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনে আসক্ত না হয় সেই লক্ষ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ ।  বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । শেষে উপজেলার ৩২ টি প্রতিষ্ঠানের ৪৯৫ জন  নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে  স্কুল ব্যাগ,৬টি খাতা, ৬টি কলম ৬টি পেনসিল, পানির ফ্লাক্স,  ইরেজার,শার্পনার, গাছের চারা,গাছ লাগানোর সার ও  ওয়াল ঘড়িসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এ ছাড়া  ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এই নিয়ে মোট ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর