শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: প্রতিক্রিয়ায় যা বলল তেলাপোকা পার্টি শিক্ষার্থীদের লেখাপড়ায়  উৎসাহিত করতে কাজিপুরে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ  হারানো ৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো কক্সবাজার পুলিশ দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নরসিংদীতে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক সেমিকন্ডাক্টর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী কাজ করেছিল। তারা নির্বাচনকে কেন্দ্র করে দলকে দ্বিধা-বিভক্ত করে ভাঙ্গনের চেষ্টার চক্রান্ত করেছিলো। তবে আল্লাহর অশেষ রহমতে ইসলামী আন্দোলন আগের চেয়ে শক্তিশালী গতিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার(২৪ জুলাই) বিকালে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ এর মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আতাউর রহমান বলেন, নৈতিক ও আদর্শিকভাবে গড়ে উঠা দলকে কোনো শক্তি ধ্বংস করতে পারবে না।নৈতিক ও আদর্শিক পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তা আবারো ফুটে উঠেছে। ইসলাম নিজেদের যোগ্যতা, অর্থ ও জনবলের মাধ্যমে কোথাও প্রতিষ্ঠা হয়নি, বরং আল্লাহর রহমতের দ্বারাই হয়েছে।

তিনি আরও বলেন, নিজকে যোগ্য, দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক ও আদর্শিকভাবেও গড়ে তুলতে হবে। আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হতে হবে। ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা হওয়া সত্ত্বেও ইসলামকে রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে না পারার পিছনে ইখলাস এবং তাকওয়ার ঘাটতি রয়েছে বলেও জানান তিনি।

সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নাযির আহমদ শিবলী, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর