বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় নেতৃত্বে সার্কেল এসপি সাইফুল ইসলাম খান

পারভেজ সরকার / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক পদক্ষেপের কারণে আলোচনায় রয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। স্থানীয়দের দাবি, গত কয়েক মাসে কিশোর গ্যাং, মাদক কারবার, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের সক্রিয় অবস্থানের ফলে এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

রায়গঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। এর ফলে অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি হয়েছে। একই সঙ্গে অপরাধ সংঘটনের সুযোগও অনেকাংশে সীমিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজও করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সুজন শেখ বলেন, আগের তুলনায় এখন এলাকায় পুলিশের উপস্থিতি বেশি দেখা যায়। বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যেও আস্থা বেড়েছে।

ব্যবসায়ী রুবেল সরকার বলেন, বাজার এলাকায় পুলিশি নজরদারি বাড়ায় ব্যবসায়ীরা স্বস্তিতে আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিকভাবে পরিচালনা করা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতন ভূমিকা, শিক্ষকদের নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকলে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে। আমরা জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই।

পুলিশের একাধিক সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহলের মতে, অপরাধ দমনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগগুলোও ইতিবাচক ফল দিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে রায়গঞ্জে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর