সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
‘মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি উল্লাপাড়ায় মেয়র প্রার্থী সামিউল ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৬০ একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলো সরকার নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন কৃষিকে শক্তিশালী ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’ নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান ঈদ উপলক্ষে কাজিপুরে মাইজবাড়ী ইউনিয়নে ভিডব্লিউবি’ র চাল বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১১

অনলাইন ডেস্ক: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার লালখাদান এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিলাসপুর–কাটনি রুটে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই ৪ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল। যা পরে বাড়তে থাকে।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইঞ্জিন ও সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ অবস্থায় পড়ে আছে।

ঘটনার পরপরই রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এনডিআরএফের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের মধ্যে অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আর গুরুতর আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকর্মীরা একটি শিশুকেও নিরাপদে উদ্ধার করেছেন।

দুর্ঘটনায় ওভারহেড বিদ্যুৎ লাইন ও সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল বা বিকল্প পথে চালানো হচ্ছে এবং যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটির কারণে ঘটতে পারে।

রাতভর প্রযুক্তিগত দলগুলো ট্র্যাক পরিষ্কার ও বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর