বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন দ্রুতসময়ে মজুরি বাস্তবায়নের আশ্বাস পোশাকশিল্প মালিকদের জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণের ইঙ্গিত, এবার সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সিরিয়ার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব বিশ্ববাজারে, কমল ডলারের দাম ভারতের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের পথ খুলছে কাতার সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানদের বড় পরাজয়, স্বীকার করলেন ভ্যান্স
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থী মরদেহ

কুমিল্লা প্রতিনিধি : / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর