বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬


নাটোরের সিংড়া উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের অংশ হিসেবে জিআইএস (GIS) ভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার নির্ধারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই অবকাঠামো পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনের আলোকে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব মতামত ও সুপারিশ ভবিষ্যৎ গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে বেটস (BTES) বেস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর