বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা মাদক,বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান: পুলিশ সুপার মিজান উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার সিংড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে ইসলামের দৃষ্টিতে প্রচলিত জমি বন্ধক ব্যবস্থা বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মসজিদে নববীতে প্রতিদিন ২৩৫ টন জমজমের পানি বিতরণ

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীর অন্যতম আকর্ষণ জমজম কূপের পানি। প্রতিটি মুসল্লি এ দুই মসজিদে অবস্থানকালে বরকতময় এই পানি বিনামূল্যে পান করতে পারেন।

পবিত্র জমজম কূপ মক্কায় অবস্থিত হওয়ায় মক্কার মসজিদে হারামে ব্যাপকভাবে এর বিতরণ কঠিন কিছু নয়। কিন্তু শত শত মাইল দূরে অবস্থিত মসজিদে নববীতে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য পানির ব্যবস্থা করা সত্যিই দুঃসাধ্য। প্রশ্ন জাগতে পারে, মসজিদে নববীতে মুসল্লিদের জন্য প্রতিদিন কী পরিমাণ পানির প্রয়োজন হয়? এর উত্তর সম্প্রতি তাদের কর্তৃপক্ষের দেওয়া তথ্যে উঠে এসেছে।

দুই পবিত্র মসজিদের সেবাবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বছর ইবাদতকারী ও দর্শনার্থীদের চাহিদা পূরণের লক্ষ্যে মসজিদে নববীতে প্রতিদিন প্রায় ২৩৫ টন জমজমের পানি বিতরণ করা হয়।

তাদের মতে, এটি দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ।
এই উদ্দেশ্যে মসজিদে নববী ও এর চত্বরজুড়ে ১০ হাজারেরও বেশি জমজমের পানির কুলার (ডিসপেনসার) স্থাপন করা হয়েছে। এসব কুলারে নিয়মিতভাবে পানি সরবরাহ ও পুনরায় ভরার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিক তদারক করা হয়। পাশাপাশি জমজমের পানির গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক বিশেষায়িত পানি পরীক্ষণ প্রযুক্তির মাধ্যমে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়, যাতে মুসল্লিরা নিরাপদ ও সহজ উপায়ে এই বরকতময় পানি গ্রহণ করতে পারেন।

কর্তৃপক্ষ জানায়, এসব সেবা মসজিদে নববীর দর্শনার্থীদের যত্ন ও কল্যাণে গড়ে তোলা সমন্বিত সেবাব্যবস্থার অংশ, যার লক্ষ্য সর্বোচ্চ মানের গুণগত সেবা ও কার্যকর পরিচালনার মাধ্যমে আগতদের সর্বোত্তম সুবিধা প্রদান করা।

সূত্র : রিয়াদ ডেইলি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর