রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
Oplus_131072


মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (০৫ নভেম্বর ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ৮টা থেকে ৫ নভেম্বর ভোর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর ও বাউশিয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক ও দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা মাছ জব্দ করা হয়। তবে মানবিক বিবেচনায় ট্রাক ও বাসচালকসহ হেল্পারদের মুচলেকা নিয়ে যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর