বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,নাকিব সাব্বির হোসেন (৪৫), মো. শিহাব (১৯), মো.শাকিল (২৯),
মো. আকাশ (২৫), মো. শফিকুল ইসলাম শফি (২৫), সানি আহমেদ অন্তর (১৮), রাজন হোসেন (২৩), মো. সবুজ (২০), মো. মুন্না (২০),
মো.সাঈদ সরদার ( ২২), মো. রিপন (২০),
মো. রাব্বি হোসেন ( ১৯), মো. রাব্বি মুন্সি (২৪), মো. রাফি (২০), মো.ইমন (২১),
মো. শামীম (২২), মো. আল-আমিন উরফে বাবু ( ২৭), মো. ফাহিম ( ১৮), মো. হাসিবুল হোসেন (১৬), মো. জাহিদ হোসেন (২৪), মো. নাহিদ হোসেন ( ৩০), রিপন খান (বসলে নাই ), সাব্বির হোসেন (বয়স উল্লেখ নাই ) মো. বেলায়েত হোসেন ( ৪৬), মো. জামিল (৩৬) ও রুহুল আমিন ( ৪৫)। এদের মধ্যে নারী শিশু নির্যাতন মামলায় ২ জন, ডাকাতের প্রস্তুতি মামলায় ৪ জন, দ্রুত বিচার আইনে ৪ জন, পরোয়ান ২ জন, ডিএমপি ভুক্ত ১৪ জন।

ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (৪ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর