বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি সবুজ সম্পাদক জিন্নাহ

গাজীপুর প্রতিনিধি: / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


গাজীপুর জেলার কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন।

সঞ্চালনায় ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম। কর্মরত সকল সাংবাদিকদের সম্মতিতে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও সাবেক সভাপতি সঞ্জিব কুমার দাস নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন সভাপতি সফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন ও শীতলক্ষ্যা), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক প্রভাত), কোষাধ্যক্ষ মাহাবুর রহমান (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক তাওহীদ হোসেন (বাংলাভূমি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক বাদশাহ আব্দুল্লাহ (দৈনিক নাগরিক ভাবনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান খান শিমুল (দৈনিক মানবকন্ঠ)। আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করকে উপস্থিত সকলেই পরামর্শ দেন।

কাপাসিয়ার সকল সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে গত ২০১৮ সালে কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি নামে সংগঠনটির যাত্রা শুরু হয়।

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন সকল সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠনটি পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থেকে কার্যকর ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সমকালের কাপাসিয়া প্রতিনিধি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ বুলেটিন কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান, নয়া দিগন্ত কাপাসিয়া প্রতিনিধি আবু সাঈদ, দেশ রূপান্তর কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, দৈনিক আলোকিত বাংলাদেশ কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দৈনি আজকের পত্রিকা কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, শাপলা টিভির হাবিবুর রহমান, আজকালের খবর কাপাসিয়া প্রতিনিধি সাইদুল ইসলাম রনি, দৈনিক ভোরের আকাশ কাপাসিয়া প্রতিনিধি উত্তম দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর