সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তার কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  খানসামায় ৩৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ ৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেফতার সিংড়ায় সড়ক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের পাশে ইউএনও
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

সিরাজগন্জের কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নের মানিক পোটল গ্রামের মৃত রইচ উদ্দিনের  পুত্র  বীর মুক্তিযোদ্ধা গাজী  মোঃ আলতাফ হোসেন    গতকাল ২১ জুন বিকেলে  উপজেলার   বর্তমান  মেঘাই তার নিজ বাড়িতে   মৃত্যুবরণ করেন।
ইন্না – রাজিউন।
তিনি স্টোক  জনিত রোগে ভুগছিলেন। ২২ জুন সোমবার সকাল সাড়ে ৯টায় মরহুমের নামাজে জানাজা মুসলিমপাড়া ঈদ গাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও কাজিপুর থানার গার্ড অফ  অনার টিম ।মরহুম আলতাফ হোসেন   ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশ নেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, এবং স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ।

গার্ড অফ অনার এর পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
তার জানাযায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গাজী আলহাজ্ব মোঃ  গোলাম হোসেন  সহ অন্যান্য মুক্তিযুদ্ধাগন, কাজিপুর   ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন, কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মিজানুর রহমান বাবলু, আব্দুর রশিদ সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর